|
|
 |
 |
|
|
 |
| |
লীলা মজুমদার তুখোড় মেধাবী ছাত্রী ছিলেন। বি এ এবং এম এদু ই পরীক্ষাতেই তিনি ইংরাজিতে প্রথম শ্রেণিতে প্রথম হন। অধ্যাপনা করেন দার্জিলিঙে, শান্তিনিকেতনে এবং কলকাতায়। কিছু কাল পরেই সেসব ছেড়ে তিনি স্বাধীন সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ক্রমশ অধিক পরিচিত হয়ে ওঠেন। ৪৮ বছর বয়সে বেতার প্রযোজক হিসেবে তিনি যোগ দেন আকাশবাণীতে, বছর সাতেকের সেই অভিজ্ঞতা অমূল্য। সু বিখ্যাত ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদনা কাজে বাকি জীবনের অধিকাংশ সময় ব্যস্ত থেকেছেন। বড়দের সাহিত্যও তিনি রচনা করেছেন, কিন্তু তাঁর আসল গন্তব্য ছিল বাচ্চাদের মনোজগত্। দীর্ঘায়ু জীবনে লীলা মজুমদারের ছিল বিচিত্র শৈশব, অপরূপ কৈশোর। ছোটদের প্রিয় লেখিকা লীলা মজুমদারের ‘বাতাস বাড়িতে’ আছে হিমালয়ের পায়ের কোলের ছোট্ট এক গ্রাম লখনা-র কথা। কল্পবিজ্ঞানের কাহিনিটি রোমাঞ্চকর। ‘কাগ নয়’ বইয়ে বাচ্চাদের জন্য দারুণ দারুণ সব গল্প। ‘সব ভু তু ড়ে’ লীলা মজুমদারের যাবতীয় ভুতের গল্পের সংকলন। ভূ ত এখানে ভয়াল নয়, সে কখনও রহস্যময়, কখনও মজার অভিজ্ঞতা।
আনন্দ-প্রকাশিত এই তিনটি গ্রন্থেই আছে শিশুসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা লীলা মজুমদারের সংবেদনশীল মনের স্বাক্ষর। তাঁর স্মৃতি কথামূলক রচনাগুলি বাংলা সাহিত্যের এক অসাধারণ সম্পদ।
আনন্দ থেকে প্রকাশিত এই তিনটি গ্রন্থেই আছে শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা লীলা মজুমদারের সংবেদনশীল মনের স্বাক্ষর।
তাঁর স্মৃতিকথা মূলক রচনাগুলি বাংলা সাহিত্যের এক অসাধারণ সম্পদ।
আনন্দ থেকে প্রকাশিত ‘পাকদণ্ডী’ গ্রন্থে মজলিশি গল্প বলার ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন আত্মজীবনীর নির্বাচিত অংশ। বিয়ের গল্প, রবীন্দ্রনাথের মৃত্যু, দ্বিতীয় মহাযুদ্ধের সেদিনের ইতিহাস। তাঁর ‘খেরোর খাতা’ আনন্দ-প্রকাশিত আর-একটি দুর্দান্ত বই। নিটোল এক আড্ডার ঢঙে রচিত রম্যরচনার সংকলনটি পাঠকের অতি প্রিয়। ভূত, ডাক্তার, মেয়ে-চাকুরে, খাওয়া-দাওয়া, পাড়াপড়শি, ভালবাসা, ম্যাজিক, বাঘ, চোর বিচিত্রসব বিষয়ে তিনি লিখছেন যেখানে তাঁর কণ্ঠস্বর অবধি যেন আমরা শুনতে পাই।
শান্তিনিকেতনের স্মৃতিও এখানে কম ব্যঞ্জনাময় নয়। 
রান্নাকে শিল্পকর্ম মনে করতেন লীলা মজুমদার। আনন্দ থেকে প্রকাশিত তাঁর ‘রান্নার বই’ (সহলেখিকাকন্যা কমলা চট্টোপাধ্যায়) পাঠকের কাছে বিপুল সমাদৃত।
বাংলার মেয়েদের জন্য লীলা মজুমদারের আর একটি নিবদেন ‘ঘরকন্নার বই’। এটিও জনপ্রিয় আনন্দ-প্রকাশন। বই দু’টি লীলা মজুমদারের প্রতিভার অন্য অংশকে আলোকিত করেছে। |
|
|
We have used latest Unicode Bengali font technology in this website. This website can be viewed using Personal Computer running Windows or Linux, Apple-Mac, iPad, iPhone, and many other hand sets. Please contact us if you face difficulty.
Copyright © 2000 Ananda Publishers Pvt. Ltd.
|
|
|